'নদী থেকে উদ্ধার হওয়া কালীর মূর্তি নিয়ে পুজোয় মাতল গ্রামবাসীরা - The News Lion

'নদী থেকে উদ্ধার হওয়া কালীর মূর্তি নিয়ে পুজোয় মাতল গ্রামবাসীরা

 


দি নিউজ লায়নঃ 'নদী থেকে উদ্ধার হওয়া কালীর মূর্তি নিয়ে রীতিমতো পুজোয় মাতল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটা থানার নারকেল গ্রামে। জানা যায়, গাইঘাটা থানার নারকেল গ্রামের বাসিন্দারা স্থানীয় যমুনা নদীতে কচুরিপানা তুলতে নেমে  কয়েকজন শ্রমিক একটি কালী মূর্তি পান। তারপর এই খবর চাউর হতেই স্থানীয় এলাকাবাসীরা এসে জড়ো হন নদীর ধারে। কিন্তু সেখানে এসে গ্রামবাসীরা জানতে পারেন, শ্রমিকরা মূর্তিটি পেলেও পরে তারা আবার সেটিকে জলে ফেলে দিয়েছেন। সেই খবর পাওয়ার পরেই গ্রামের কয়েকজন রবিবার সকালেই নদীতে নামেন মূর্তি খুঁজতে। কিছুক্ষণের মধ্যে সেই মূর্তির খোঁজও মেলে। 


এরপরই নদী থেকে মূর্তিটি তুলে এলাকায় পুজোয় মাতেন গ্রামবাসীরা। এদিকে নদী থেকে কালী মূর্তি  পাওয়ার খবর চাউর হতেই আশেপাশের গ্রামের লোকেরা মূর্তি দেখতে ভিড় জমান। স্থানীয় বাসিন্দাদের দাবি, , এই মূর্তিটি পাথরের তৈরি এবং অন্য সমস্ত মূর্তি থেকে এই মূর্তিটি দেখতে অনেকটাই অন্যরকম। গ্রামবাসীদের মধ্যে অএনেক দাবি করেন,  কিছুদিন ধরে  তাঁরা ভাবছিলেন, এলাকার শিব মন্দিরের পাশে একটি  কালী মায়ের পুজো করবেন। তারপরেই এই মূর্তিটি পাওয়ায় রীতিমতো খুশী তাঁরা। বিষয়টিকে অনেকে কাকতালীয় ভাবতে রাজি নন। বাসিন্দাদের অনেকের বিশ্বাস, কালী মা নিজে পুজো নেওয়ার জন্যই জল থেকে উঠে এসেছেন। তাঁরা জানিয়েছেন, খুব শীঘ্রই গ্রামে একটি কালী  মন্দির তৈরি করা হবে। সেখানেই প্রতিস্থাপন করা হবে কালী মূর্তিটি। প্রতিবছর মূর্তিটির পুজো করবেন বলে জানিয়েছেন তাঁরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.